খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত

খুমেক প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানাধীন মীমের ডাঙ্গা বক্ষব্যাধী হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আলম নবী (৩৮) সে মীরের ডাঙ্গা এলাকার আনোয়ার মিরের ছেলে, স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত একটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে খান জাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির পরপর দুর্বৃত্তরা ঘটনাস্থ্ল ত্যাগ করে, পরে তাকে দ্রুত উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, আহত ব্যক্তির নাম আলম নবী বয়স (৩৮) সে খান জাহান আলি থানাধীন মীরেরডাঙ্গা এলাকায় আনোয়ার মীরের ছেলে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ৩ টা ৩০ মিনিটে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, গুলি তার বুকের বাম সাইডে, মাথার ডান সাইডে ও পিঠের ডান সাইডে লাগে, ঘটনার খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।



