ষড়যন্ত্রকারীদের রুখতে ভোটকেন্দ্রে অবস্থানের আহ্বান

# সদর থানা বিএনপির প্রচার মিছিল শেষে পথসভায় বক্তারা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সদর থানা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভোট বানচাল করতে, ভোটারদের নিরুৎসাহিত করতে ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানা পাঁয়তারা চলছে। এ অবস্থায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে ২৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা মিছিল ও প্রচারপত্র বিতরণ শেষে আয়োজিত পথসভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, এই নির্বাচন শুধু একজন প্রার্থী বা একটি প্রতীকের নির্বাচন নয়Ñএটি ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। যতক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না। ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকতে হবে। কোনো ষড়যন্ত্র যেন বাস্তবায়ন না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছেÑভোটের দিন নানা কৌশলে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হয়। কোথাও ভোটারদের ভয় দেখানো, কোথাও ভুয়া ভোট কিংবা কেন্দ্র দখলের চেষ্টা হতে পারে। এসব অপচেষ্টা প্রতিহত করতে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে জনগণকে ভোটকেন্দ্রের পাশে থাকতে হবে। বক্তারা আরও বলেন, ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তাঁকে নির্বাচিত করা মানেই খুলনার উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। খুলনার অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। পথসভায় বক্তারা বলেন, “খুলনার মানুষ আর সাজানো নির্বাচন চায় না। তারা চায় নিজের ভোট নিজে দিতে। সেই অধিকার রক্ষার দায়িত্ব আজ আমাদের সবার। তাই ভোটের দিন পরিবার-পরিজন, প্রতিবেশী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন এবং শেষ পর্যন্ত অবস্থান করবেন। সভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকাবাসীর মধ্যে প্রচারপত্র বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদর থানার সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দীন, কে এম মাহবুব আলম, মনিরুজ্জামান মনির, মাসুদুল হক হারুন, মঈনুল ইসলাম কিরন, শাহিনুল ইসলাম, এস আনামুল হক, মো: শামিম, বায়েজিদ হোসেন, জিয়াউর রহমান আপন, জি এম মঈন উদ্দীন, এডভোকেট বজলুর রহমান রাজা, জামির হোসেন দিপু, শেখ সারোয়ার, আলমগীর আযাদ মিলন, আবুল হাসান, নাজমুল হক, ঢালী মোহাম্মদ সালাউদ্দিন, আজমল আলী খান শাহীন, আবুল কালাম, ফয়েজ আহম্মেদ, তৈয়ব ফরাজী, নাছির হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন বাবু, আসাদুজ্জামান মহারাজ, আমীন শেখ, ডা. আবুল কালাম, আবুল কালাম আযাদ লাভলু, মিজানুর রহমান লিটন, মাহফুজুল আলম রাজন, রমজান, খলিফা ইসলাম, কামরুল ইসলাম, বাবু খন্দকার, শাহ আলম, রাশিদা আক্তার ময়ন, ইরিনা আক্তার, শানাজ আক্তার শান্তা, কাকলি খান, ফাতেমা খাতুন, হালিমা বেগম, সুজন, রমিজ প্রমুখ। বিকাল সাড়ে ৪টায় ২৪নং ওয়ার্ডের মুসলমানপাড়া থেকে প্রচার মিছিল শুরু হয়ে বাগমারা, তেতুলতলা, জাহিদুর রহমান সড়ক, নিরালায় গিয়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।



