নগরবাসীর ব্যাপক অংশগ্রহণের আহ্বান মহানগর বিএনপির

# খুলনা ২ ও ৩ আসনে ধানের শীষের প্রচার মিছিল আজ #
খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ ও খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল সাড়ে ৩টায় রূপসা ট্রাফিক মোড়ে জমায়েত শেষে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচার মিছিল শুরু হবে। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। অপরদিকে, একই দিনে বিকাল ৩টায় খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচার মিছিল খালিশপুরের বৈকালী মোড় থেকে শুরু হয়ে ফুলবাড়ি গেটে গিয়ে সমাপ্ত হবে। প্রচার মিছিল দুটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে খুলনাবাসীসহ বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।



