স্থানীয় সংবাদ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ধানের শীষের প্রার্থীকে জরিমানা

যশোর ব্যুরো ঃ যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার অভিযোগে রোববার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আদালতে উপস্থিত হয়ে তিনি ভুল স্বীকার করলে জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাকে অব্যাহতি দেওয়া হয়।



