স্থানীয় সংবাদ

আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও আজাদীর……… আল্লামা মামুনুল হক

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা -৫ এর ( ডুমুরিয়া -ফুলতলা) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন – ইতিহাসে দেখা গেছে, ৭১’র পূর্ব পর্যন্ত এই ভুখন্ডের মানুষের ওপর কখনো ইংরেজ, কখনো বেনিয়া রা শাসন করেছে। শাসন করেছে পাকিস্তানের খান পাঠান এবং পশ্চিম বাংলার দাদাবাবুরা। ৭১র মুক্তি যুদ্ধ শেষে মনে হয়েছিল এবার হয় তো শান্তি বিরাজ করবে। কিন্তু না। বরং মানুষের ওপর অন্যায় অবিচার, দখল জুলুম বেড়েই চলল। দীর্ঘ ১৭টি বছর ধরে সাধারণ মানুষ থেকে শুরু আলেম ওলামারা কেউ ভালো ছিল না। গুম খুন হত্যা মামলা নির্যাতনে মানুষ দিশেহারা। এরই মধ্যে আমাদের জুলাই যোদ্ধাদের আহ্বানে কোমলমতি শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধে। এখন আমরা স্বাধীন। আমরা স্বৈরাচার মুক্ত। আমাদের এই ধারা এই চেতনা ধরে রাখতে হবে। তারই ধারাবাহিকতায় গঠিত হয়েছে ১১দলীয় জোট। আপনাদের এই আসনে আমাদের প্রার্থী হলেন বাংলাদেশ জামায়া তে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়া র। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। আহ্বান জানান তাকে আপনারা বিপুল ভোটে বিজয় ী করবেন। রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ১১দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়া র ও মজলিসের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান। খেলাফত মজলিসের ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর নির্বাহী সদস্য সবমিত্র চাকমা, জামায়া তে জেলা আমীর মাওলানা ইমরান হোসাইন, খেলাফত মজলিসের হাফেজ সাইদুর রহমান, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, সনাতনী শাখার হরিদাস মন্ডল, অধ্যাক্ষ দেব প্রসাদ মন্ডল, শিবিরের ইকরাম উদ্দিন সুমন, এবি পার্টির জসিম উদ্দিন, সৈয় দ আবু হোসেন, আব্দুর রশিদ, এ্যাড আলমগীর হোসাইন, এনসিপি নেতা তৌকির আহমেদ সাগর প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button