মোরেলগঞ্জে জামায়াতের উঠান বৈঠকে হামলা ও নির্বাচনী অফিসে আগুন

স্টাফ রিপোর্টার ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় হামলা চালিয়েছে কতিপয় বিএনপির নেতৃবৃন্দ বলে অভিযোগ উঠেছে। এছাড়া একই দিবাগত রাতে নির্বাচনি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
খাউলিয়াঃ রবিবার খাউলিয়া ইউনিয়নে জামায়াতের উঠান বৈঠক শেষে কর্মীদের ফেরার পথে একাধিক মোটরসাইকেল ভাংচুর করেছেন বিএনপির নেতৃবৃন্দ। ্সময় জামায়াতে ছয় সমর্থক আহত হয়। যারা স্থানীয় স্বাস্থকমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এসময় বিশটির অধিক মোটর সাইকে ভাংচুর হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করতে পারলেও কাউকে গ্রেফতার করতে পারে নি। প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, হামলার সময়ে দেশীয় অস্ত্রে সজ্জিত ত্রিশ চল্লিশের জনের ওপরে ছিলো। তবে সন্ধা হওয়ায় সবাইকে চেনা যায়নি। অনেকে মুখ বাধা ছিলো। হাতে রায়েন্দা ছিলো। তবে যাদেরকে চিনতে পেরেছি তারা হলো, জাকির মাতুব্বর সাইফুল প্রিন্স মাতুব্বর সাইফুল মুন্না ফরাজি,খাইরুল, স্বপন প্রমূখ।
রামচন্দ্রপুরঃ রবিবার ভোর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঠোডার বাজার এলাকায়। ৭নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি আজমল শিকদারসহ স্থানীয়রা প্রত্যক্ষর্দশীরা জানান, ঠোডার বাজারের চা বিক্রেতা আনসার তালুকদার তার দোকানে এসে প্রথমে দেখতে পায় জামায়াত ইসলামীর নির্বাচনী অফিসে আগুন জ¦লছে। পরবর্তী তিনি ডাকচিৎকার করলে আশেপাশের স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে নেন। ততক্ষনে অফিস ঘরটির কর্নারের একটি অংশ মূল ফটকের দরজা আগুনে পুড়ে যায়।
আব্দুল রাজ্জাক, মাওলানা ইমাম হোসাইন শিকদার, দোকান মালিক জসিম শেখসহ স্থানীয়রা বলেন, কে বা কারা ভোর রাতে শত্রুতামূলক এ অগ্নিসংযোগের ঘটিয়েছে। দীর্ঘক্ষণ যদি আগুন জ¦লতো বাজারের অধিকাংশ দোকান পুড়ে যেতো। তারা বিষয়টি তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনাটি তদন্তপূর্বক বিচারের দাবি জানান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জসিম শেখ বলেন, জামায়াতের নির্বাচনী অফিস ভাড়া না দিলে এ ঘরটি পুড়তো না। তিনি ক্ষতিপুরন দাবি করেন। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন বলেন, নির্বাচনী প্রতিপক্ষ গ্রুপ প্রতিহিংসা পরায়ন হয়ে ভীতি ও আতংক সৃষ্টি করার জন্য এ অগ্নিসংযোগ করেছেন। গতদিন খাউলিয়া ইউনিয়নে জামায়াতের উঠান বৈঠক শেষে কর্মীদের একাধিক মোটরসাইকেল ভাংচুর করেছেন। সকল ঘটনাই প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ পৃথক ঘটনার তারা আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।



