স্থানীয় সংবাদ

ধানের শীষে ভোট দিয়ে কয়রা-পাইকগাছা কে স্বনির্ভরণ উপজেলা প্রতিষ্ঠা করার সুযোগ দিন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
কয়রা-পাইকগাছার মানুষের সাথে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, প্রাকৃতিক দূর্যোগে আমি সব সময় পাশে থেকেছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে পাঠিয়েছেন এই অবহেলিত অঞ্চলের দৃশ্যমান উন্নয়নের নেতৃত্ব দিতে। আমি এই দুর্গম এলাকার জনসাধারণের দ্বারে দ্বারে গিয়েছি, ভোট প্রার্থনা করছি, কিন্তু এই দুর্গম অঞ্চলে সকলের কাছে আমি সরাসরি পৌছাতে পারি নাই, তবে সকল পর্যায়ের নেতাকর্মী সর্মথক এলাকাবাসী আমার তথা তারেক রহমানের বার্তা সকলের কাছে পৌছে দিয়েছেন। কয়রা-পাইকগাছার জনসাধারন আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, এবং জাতীয় সংসদে অবহেলিত অঞ্চলের প্রতিনিধিত্ব করার সুযোগ নিয়ে আমি আজীবন এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটাতে এবং বিশুদ্ধ পানি, টেকসই ভেরী বাঁধ, স্বাস্থ্যসেবায় আধুনিকায়ন, জলদস্যু ও বনদস্যু মুক্ত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অন্যান্য উন্নয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করে কয়রা-পাইকগাছা কে স্বনির্ভরণ উপজেলা প্রতিষ্ঠা করতে নিজেকে উজাড় করে দিবো। এই অঞ্চলে মিনি স্টেডিয়াম তৈরীর মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলবো। কয়রা উপজেলাবাসীর জনস্রোতের মাঝে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

০৯ ফেব্রুয়ারী (সোমবার) কয়রা উপজেলাবাসীর নির্বাচনী প্রচার মিছিল পূর্ব জনসভা কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম মাওলা বক্স্র, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম নান্নু,সরদার মতিয়ার রহমান, এফ এম মনিরুজ্জামান, আব্দুর রহিম সানা, আব্দুস সামাদ, হাবিবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, প্রফেসর আবুল কালাম আজাদ, আব্দুল গফফার, নাজমুল হুদা, দিলরুবা মিজান, সুরাইয়া সুলতান ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন, উপজেলা যুবদল সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, এ্যাড. নজরুল ইসলাম, নুরুল আমীন খোকা, ডিএম হেলাল উদ্দীন, জামাল ফারুক জাফরিন, আরিফ বিল্লাহ সবুজ, মামুন হোসেন, অধ্যাপক অদ্রিশ আদিত্য, ননী গোপাল মজুমদার, দীলিপ কুমার বৈরাগী, ভোলানাথ রায়, অরবিন্দ মন্ডল, বেল্লাল হোসেন, সাইফুজ্জামান, হাবিবুর রহমান, মহরম হোসেন, প্রভাষক রবিউল ইসলাম লিটন কুমার মন্ডল, কিরন মন্ডল, জগদীশ রায়, আইয়ুব আলী, শেখ সালাহ উদ্দিন লিটন আমিনুল ইসলাম মুকুল, মেহেদী হাসান সবুজ, শাহিদুল ইসলাম, মাকসুদ আলম, মাহমুদুল হাসান, মহসিন রেজা, আলামিন হোসেন, মোজাহিদুল ইসলাম বাপ্পা, আবুল কালাম কাজল, মফিজুল ইসলাম, জাহিদুল ইসলাম, রেজাউল করিম রেজা, আসাফুর ইসলাম, মাহামুদ হাসান, আলমগীর হোসেন টিটো, ইমরান হােসেন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button