স্থানীয় সংবাদ

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শিপন নির্বাচন থেকে সড়ে দাড়ালেন

বাগেরহাট প্রতিনিধি ঃ প্রান নাশের হুমকীসহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না থাকায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন সংবাদ সম্মেলন করে এ নির্বচন বয়কট করেছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র (হরিণ প্রতিকের) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন বয়কট ঘোষনা দিয়ে বলেন, তাকে বিদেশী মুঠোফোন নম্বর থেকে হত্যার হুমকী দেয়া হয়েছে। এ ঘটনায় তিনি রবিবার দুপুরে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন। তিনি বলেন রবিবার বেলা ১১টা ৫মিনিটে তার নিজ মুঠোফোন নম্বওে কল দিয়ে বড় ক্ষয়ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকী দেয়। পরবর্তী ওই নাম্বাওে কল দিলে গালাগালিসহ জীবন নাশের হুমকী দেয়। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নাম্বার থেকে আমাকে কয়েকবার হুমকী দিয়েছে। এর কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। নিরাপত্তার জন্য আমি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করে না পেয়ে এক পর্যায়ে নিজের জীবন বাঁচাতে এবং কর্মী সমর্থকদের জীবন বাঁচাতে নির্বাচন বয়কট করেছেন। তিনি বিএনপির রাজনীতি করেন আগামীতেও করবেন বলে ঘোষনা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button