দৌলতপুর মাশরুম চাষ সম্প্রসারণ প্রকল্পের সাধারণ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ মাশরুম চাষ সম্প্রসারণ এর মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করণ প্রকল্পের আওতায় মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল বিষয়ক ১ দিনব্যাপী সাধারণ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠান মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় লবণচরা কৃষি অফিসের আয়োজনে দৌলতপুর ডিএই প্রশিক্ষণ হল হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ডিএই খুলনা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ও মাশরুমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন দৌলতপুর খুলনা হটিকালচার সেন্টারের উপপরিচালক সঞ্জয় কুমার দাস,দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার শামীমারা নিপা ও লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিসার ফরহা দিবা শামসসহ মেট্রোপলিটন কৃষি অফিসে উপসহকারী কৃষি অফিসার ও কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় ডি এ ই অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, শরীরকে সুস্থ রাখতে নানা ভাবে এই মাশরুম আমরা খেতে পারি। বাংলাদেশে বিশেষ করে যুবকরা চাকরি ছেড়ে বা পাশাপাশি মাশরুম চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। ছোট পরিসরে বা ঘরে বসেই এই চাষ শুরু করা সম্ভব।বাংলাদেশে অয়েস্টার এবং বাটন মাশরুমের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়াও লাল মাশরুম ক্যানসার, হার্ট ও বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক হিসেবে পরিচিত।মাশরুম চাষ একটি অত্যন্ত লাভজনক ব্যবসা, যা অল্প পুঁজিতে বেশি লাভের সুযোগ তৈরি করে।
অপরদিকে পার্টনার প্রোগ্রামের আওতায় প্রযুক্তি বিষয়ক কৃষক কৃষাণী প্রশিক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অধীনে দৌলতপুর হটিকালচার সেন্টার হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।



