স্থানীয় সংবাদ

দৌলতপুরের শিক্ষার্থীরা ভোকাবুলারি কিং ও কুইনে ভূষিত হলো

# উদ্ভাবনী ধারণা /ইনোভেশন আইডিয়া

# শিক্ষার্থীরা শব্দভান্ডারে রাজা রাণীতে ভূষিত হলো

খবর বিজ্ঞপ্তি ঃ দৌলতপুর মুহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন মাস ব্যাপী ভোকাবুলারি গেমের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে, গ্রান্ড ফাইনালে ভোকাবুলারি কিং ও কুইনের কৃতিত্ব অর্জন করেন। শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যাবলীকে আনন্দঘন ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ইংরেজি ভীতি দূরীকরণের লক্ষ্যে,খেলায় খেলায় ইংরেজি শব্দভা-ার (ভোকাবুলারি) বৃদ্ধি করণে অভিনব ইনোভেশন আইডিয়া দৌলতপুর মুহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক খন্দকার আল-মামুনের। তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূরীকরণে, মজায় মজায় ইংরেজি শব্দ (ঠড়পধনঁষধৎ) বৃদ্ধি করণে গেমটির নাম ভোকাবুলারি জিনিয়াস অ্যাওয়ার্ড।এই গেমে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে, যেমন: শব্দ দৌড় (ৎঁহ ্ য়ঁরপশ ৎিরঃরহম), শব্দের গুপ্তধন উদ্ধার (জবপড়াবৎু ঃযব ড়িৎফ ঃৎবধংঁৎব), স্টপ ওয়াচ (ংঃড়ঢ় ডধঃপয ঠড়পধনঁষধৎু), কুইক কুইজ শব্দ, টাচিং রাইট ওয়ার্ড, কে হবে টিচার? (দুর্বল শিক্ষার্থীদের জন্য) ইত্যাদি ধারাবাহিক প্রক্রিয়ায় মাধ্যমে সমাপ্ত হয়।থানা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রতœা দেবনাথ ও প্রধান শিক্ষক বশির আহমেদসহ সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অভিভাবক, এলাকাবাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিক্ষার্থীরা শব্দভান্ডারের রাজা ও রাণীতে অলংকৃত হয়।গ্রান্ড ফাইনালে বিজয়ীদের ভোকাবুলারি কিং,কুইন মুকুটে অলংকৃত করা শেষে চ্যাম্পিয়ান ক্রেস্ট, সনদ পত্রের মাধ্যমে পুরস্কৃত করা হয় এবং অন্যান্যদের শান্তনা পুরস্কার প্রদান করা হয়। ভোকাবুলারি জিনিয়াস অ্যাওয়ার্ডটি জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button