নগরীর সোনাডাঙ্গা এলাকায় ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর সোনাডাঙ্গা এলাকার খোকন কমিশনারের গলির মাথায় সাত্তার বিশ্বাস সড়কে মঙ্গলবার বিকালে এলাকায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতটি টিনশেড ঘর পুড়ে যায়। মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাসা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে। আগুনে ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম ইসলাম বলেন, সাত্তার বিশ্বাস সড়কের একটি বাসা থেকে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় সাতটি ঘর পুরে যায়। যারা সবাই দিন মজুর।
নগরীর বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবু ইউসুফ জানান, সোনাডাঙ্গায় অগ্নিকান্ডের ঘটনায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ২০ লাখ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধারকাজে আমাদের দু’টি টিম কাজ করেছে।



