স্থানীয় সংবাদ

খুলনার পাঁচ আসনে ভোট পড়েছে ৬৩-৬৫ শতাংশ

স্টাফ রিপোর্টিারঃ খুলনায় ৬৩-৬৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটির চিত্র এটি। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে খুলনার জেলা প্রশাসক ও খুলনা ১, ২, ৪, ৫ ও ৬ আসনের রিটার্নিং অফিসার আ স ম জামসেদ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেন।এর আগে সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো খোলেন। পরে শুরু হয় গণনা। সকাল ১১টা পর্যন্ত খালিশপুর বঙ্গবাসী স্কুল ৫৯ নং কেন্দ্রে ৩৭০ ভোট কাস্ট হয়। ওই কেন্দ্রে ভোটার হচ্ছে ১৯৯৩ জন। প্রিজাইডিং অফিসার শিকদার রহমত আলী এ তথ্য নিশ্চিত করেন। একই কেন্দ্রে (৬০) সকাল ১০টায় ১৭৭৭ ভোটের মধ্যে ৬০ ভোট কাস্টিং হয়। প্রিজাইডিং অফিসার আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। একই কেন্দ্রে (৫৮) সকাল সাড়ে ৯টায় ১৭৬৮ ভোটারের মধ্যে ১৮৭ ভোট কাস্ট হয়। প্রিজাইডিং অফিসার মোঃ ওয়ালিদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। ভাসানী বিদ্যাপিঠের ৬৫নং কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ১৭১০ ভোটের মধ্যে ৪৮৯ ভোট কাস্ট হয়। প্রিজাইডিং অফিসার ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তবে ভোট ছিল উৎসব মুখর। তবে এ কেন্দ্রে বহিরাগতদের চলাচল ছিল বেশী। খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুলের ৭৩নং কেন্দ্রে ২টা ১০ মিনিট পর্যন্ত ১৮২৭ ভোটারের মধ্যে ৭৩৯ ভোট কাস্ট হয়। প্রিজাইডিং অফিসার সাইফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। একই কেন্দ্রের (৭২ ) দুপুর ২টা নাগাদ ৯৪৭ ভোটের মধ্যে ২৯৩ ভেঅট কাস্ট হয়েছে। প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button