স্থানীয় সংবাদ

বিএনপি ও বাংলাদেশের জনগণকে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশে অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন। ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানাই। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপির নেতৃত্বের প্রশংসা করে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন ভবিষ্যতে দেশকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি খুলনায় ৬টি আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদেরও খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিবৃতিতে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন পক্ষ থেকে বলা হয়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানায় খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button