স্থানীয় সংবাদ

রূপসায় নবনির্বাচিত এমপি আজিজুল বারী হেলাল ফুলে ফুলে সিক্ত হলেন

রূপসা প্রতিনিধি : রূপসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে খুলনা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিজয় লাভ করায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া থেকে অসংখ্য নেতাকর্মী ও সর্ব স্তরের জনগণ তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে রূপসা উপজেলার আজগাতী ইউনিয়নে তার নিজ বাড়ি বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ সময় তারা ছুটে আসেন ফুলের মালা দিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য। সারা দেশব্যাপী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ এ বিজয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় নবনির্বিত সংসদ সদস্য তার বাড়ি সংলগ্ন আইজগাতি কাজীপাড়া জামে মসজিদে জুম্মাবাদ এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সঙ্গে তিনি মধ্যাহ্ন ভোজে উপস্থিত ছিলেন। এরপর তিনি বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের সনাতন ধর্মালম্বীদের সঙ্গে দেখা করতে যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button