স্থানীয় সংবাদ

খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলাল গেলেন মঞ্জু’র বাসভবনে

দু’ জনেই করালেন মিস্টিমুখ

স্টাফ রিপোর্টার : খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র বাসায় গিয়ে স্বাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার বিকেলে মঞ্জু’র সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাস ভবনে যান হেলাল। এ সময় একে অপরকে মিস্টিমুখ করান। তৈরি হয় সৌহার্দপূর্ণ পরিবেশ। এ সময় দু’জনকেই হাস্যোজ্জল দেখা যায়। নানা বিষয় নিয়ে কথাও বলেন পরস্পর।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহারুল ইসলাম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, ১৮ নং ওয়ার্ডের আমীর মশিউর রহমান রমজান, সেক্রেটারি মনজুরুল ইসলাম, মহসিন, মুন্না, রনি, মিলনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে, খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের মধ্যে আলাদা কোনো উল্লাস বা আনন্দের অনুভূতি তৈরি হয়নি। তবে তিনি আল্লাহ্ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনগণের ভালোবাসার প্রতিদান হিসেবে দায়িত্ব নেবেন।
এমপি হেলাল বলেন, খুলনার উন্নয়ন ও সমস্যা সমাধানে তিনি স্থানীয় সিনিয়র নাগরিক, পেশাজীবী নেতা, সামাজিক সংগঠন এবং খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদসহ সব সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি আরও জানিয়েছেন, এই মতামত ও পরামর্শ বাস্তবায়ন করা হবে তাঁর দায়িত্ব হিসেবে।
তিনি সকল প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, বিজয়ের পরও সবাই একসাথে মিলিত হয়ে খুলনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। তার কথায়, নির্বাচনের শুরুতে আমি বলেছি, নির্বাচিত যাকে হোক, তাকে মেনে নেব এবং একসাথে কাজ করব। আজও আমি সেই প্রত্যাশা রাখি।
জাহাঙ্গীর হেলাল উল্লেখ করেছেন, খুলনার প্রতি তার কমিটমেন্ট হলো সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করা এবং এখানে সামাজিক ও অর্থনৈতিক অবহেলিত ক্ষেত্রগুলো উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করা। তিনি বলেন, আমি শুধু তাদের মতামত বাস্তবায়ন করার জন্য সেবক হিসেবে কাজ করব। এটি হবে আমার আগামী দিনের খুলনার প্রতি প্রতিশ্রুতি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button