স্থানীয় সংবাদ

বাগেরহাটের ৪ টি আসনের কথিত হেভিওয়েট প্রার্থীদের পরাজয়

৩ টিতে জামায়াত ও ১ টি বিএনপি বিজয়ী

বাগেরহাট প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি নির্বাচনী আসনে কতিথ হেভিওয়েট প্রার্থীদের চরম পরাজয় হয়েছে। এখানের ৩ টি আসনে জামায়াতে ইসলামী ও ১ টি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর মোঃ মশিউর রহমান খান ১ লাখ ১৭ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির কপিল কৃষœ মন্ডল পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা পেয়েছেন ৬ হাজার ৪৬৭ ভোট। আর হেভিওয়েট প্রার্থী এমএএইচ সেলিম ৫ হাজার ২৮০ ভোট। প্রদত্ত ভোট পড়েছে শতকরা ৬৬.৪৪ ভাগ। বাগেরহাট -২ আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ ৮৫ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির ব্যারিষ্টার শেখ জাকির হোসেন পেয়েছেন ৪৫ হাজার ৪৮৩ ভোট। আর এ আসনের সাবেক এমপি বিএনপি নেতা এমএএইচ সেলিম পেয়েছেন ৩৫ হাজার ৬৮১ ভোট। প্রদত্ত ভোট পড়েছে শতকরা ৭১.২৭ ভাগ
বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ৫৫ হাজার ৭৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতের অ্যাডঃ মোহাম্মাদ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৫০ হাজার ৬৫৭ ভোট। এ আসনে ইশা আন্দোলনের শেখ জিল্লূর রহমান পেয়েছেন ১৩৫৯ ভোট। প্রদত্ত ভোট পড়েছে শতকরা ৭৬.৭৫ ভাগ।
বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর মোঃ আব্দুল আলীম ৮৯ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৬৫ হাজার ৫৭৯ ভোট। এ আসনে ইশা আন্দোলনের মোঃ ওমর ফারুক পেয়েছেন ৫ হাজার ৮০০ ভোট। প্রদত্ত ভোট পড়েছে শতকরা ৬০.৮৭ ভাগ। বাগেরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এ ফলাফল ঘোষনা করে বলেন ২/১টি অপ্রতিকর ঘটনাছাড়া জেলায় শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button