স্থানীয় সংবাদ
আলী হোসেনের পিতার মৃত্যুতে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মোঃ আলী হোসেনের পিতা ফিদা হোসেন(৮৩) আর নেই। ১৪ ফেব্রুয়ারী সকাল ১১টা ৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে …রাজেউন)। মৃত্যু সময় তিনি ছয় পুত্র, চার কন্যা, স্ত্রী ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শেখ পাড়া তেলুলতলার মোড়ে অনুষ্ঠিত হয় এবং বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মহুমের রুহের মাগফেরাত কামনায় শোকবার্তা প্রদান করেছেন খুলনা জেলা সংবাদপত্র হকাস ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু ও কার্যনির্বাহী পরিষদ।

