স্থানীয় সংবাদ

বাগেরহাট-২ আসনে সংঘর্ষে : আহত ৬জন খুমেকে

খুমেক থেকে শেখ মো: জাকিরুল ইসলাম (জাকির) ঃ বাগেরহাট-২ আসনের বারুইপাড়া ইউনিয়নে আড়পাড়া বড় মসজিদের সামনে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্ততঃ ৬ জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পফলু সরদার (সাবেক ইউপি সদস্য, বারুইপাড়া ইউনিয়ন), সাগর সরদার (ছাত্রদল সভাপতি, বারুইপাড়া ইউনিয়ন), আরিফ সরদার, আজিত সরদার, সবদুল্লাহ মোড়ল ও জাকির মোড়ল। আহত পফলু সরদার বলেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। নির্বাচনের পর পর এ সহিংসতা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button