স্থানীয় সংবাদ

শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম এর মতবিনিময়

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাট জেলা জামায়াত ইসলামির সূরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় সমস্যা তুলে ধরে ও নবনির্বাচিত এমপি মহোদয়কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন,শরণখোলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম আকন,সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাবেরা ঝর্ণা,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আবু-হানিফ,প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক মাহফুজ বাপ্পি,সাংবাদিক জাহিদ হাসান হিমেল। এসময় উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা জামায়েত ইসলামি’র আমির মাওলানা রফিকুল ইসলাম কবির,মাওলানা ওবায়দুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছরোয়ার হোসেন বাদল প্রমুখ। এসময় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন,আমি জামায়াত ইসলামী’র এমপি না। আমি সবার এমপি। তাই সবাইকে নিয়েই মোরেলগঞ্জ,শরণখোলার উন্নয়নে কাজ করতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button