স্থানীয় সংবাদ

মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য বিতরণ করা হবে

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাংবাদিকদের জন্য টিসিবির নির্ধারিত মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও কর্মরর্ত সাংবাদিকদের মাঝে এই পণ্য বিতরণ করা হবে। একজন সাংবাদিক মোট (৫৩০ টাকা + ৫৩০) = ১০৬০/- টাকায় সর্বোচ্চ ২টি পাকেজ নিতে পারবেন। তবে কোনো সাংবাদিক ১টি প্যাকেজ নিতে চাইলে নিতে পারবেন। প্যাকেজে থাকছে ঃ ২লিটার তেল=২০০/-, ১কেজি চিনি=৭০/-, ২কেজি ডাল=১২০/-, ১ কেজি ছোলা=৬০/- এবং ৫০০ গ্রাম খেজুর=৮০/-। বি: দ্র: পণ্য বিতরণ কার্যক্রম সুষ্টুভাবে সম্পাদনের জন্য ওই দিন খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে আগ্রহী সাংবাদিকদের নাম এন্ট্রি করে ট্রাকে নির্ধারিত টাকা জমা দিয়ে পণ্য সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button