স্থানীয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য রোধে মনিটরিং কমিটির দাবি নাগরিক আন্দোলনের

খবর বিজ্ঞপ্তি ঃ রমজানে দ্রব্যমূল্য বিশেষ করে ছোলা, চিনি, খেজুর, সয়াবিন, বেসনসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য রোধের লক্ষে শক্তিশালী মনিটরিং কমিটির দাবি করেছে নাগরিক আন্দোলন। এসংগঠনের পক্ষ থেকে যানজট মুক্ত’র লক্ষে ইজিবাইক নিয়ন্ত্রণ, মশক নিধন কার্যক্রম ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয়।
গত শনিবার বিকেলে বিএমএ মিলনায়তনে এ সংগঠনের এক সভায় এ দাবি তোলা হয়। বীরমুক্তিযোদ্ধা ও নাগরিক নেতা এ্যাড. আ ফ ম মহসিন সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন মোঃ আব্দুস সবুর, এফএম হারুনার রশিদ, জিএম আব্দুর রব, কাজী মোতাহার রহমান বাবু, মৃত্যুঞ্জয় কুমার সরদার, ফয়জুল ইসলাম শাকিল, শেখ ইমতিয়াজ উদ্দিন, আরিফুজ্জামান, আব্দুল হাকিম, আব্দুল আহাদ পাঠান, শুভ সিফাত, মোঃ আলামিন শেখ, রাকিব হাসান জয়, মারিয়া আক্তার দিসা, কবির হোসেন বাবু প্রমুখ। সভায় আগামী ২৭ ফেব্রুয়ারী বিএমএ মিলনায়তনে ইফতার মাহফিল ও ২৭ মার্চ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button