খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : মহানগরী ও খালিশপুরে দিনব্যাপী খুলনা বিএসটি আই এর সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দৌলতপুর ট্রাফিক মোড়ে হোসেন বেকারি প্রতিষ্ঠানে আমদানি কারকের স্টিকারসহ ক্যাডবেরি চকোলেট বিক্রয় বিতরণ করতে দেখা যায় এবং স্টিকার ছাড়াও বিক্রয় করতে দেখা যায়। বিএসটিআই’র ছাড়পত্র ব্যতীত অমাদানি করা অবৈধ পণ্যসমুহ ডিসপ্লে হতে সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়। এছাড়া চানাচুর ও ডেকোরেটেড কেক পন্যের লাইসেন্স গ্রহনের পরামর্শ দেওয়া হয়,খালিশপুর বাস্তহারা করিম বেকারি, বাস্তুহারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ এর তদন্ত করা হয়,খালিশপুর দাসপাড়া ২ নং নেভিগেট সুমন কেক কর্নার প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত কেক পন্যের লাইসেন্স গ্রহণের জন্য তাগিদ দেওয়া হয়,খালিশপুর নতুন রাস্তা মোড়ে তালহা লাইভ বেকারী প্রতিষ্ঠানকে পাউরুটি বিস্কুট ও কেক পন্যের লাইসেন্স গ্রহনের তাগিদ দেয়া হয়, দৌলতপুর প্রিন্সেস কেক কে বিস্কুট ও পাউরুটি পণ্যের লাইসেন্স গ্রহণের তাগিদ দেওয়া হয়,খালিশপুর বাস্তহারা কলোনিতে শারমিন ফুড প্রোডাক্টস কে টয়লেট সোপ, সফট ড্রিংক্স পাউডার, এডিবল জেল, চাটনি পণ্যের লাইসেন্স গ্রহণের তাগিদ দেয়া হয়। অভিযানে ফিল্ড অফিসার (সিএম) মো: আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম),তারিকুল ইসলাম সুমন ও পরিদর্শক (মেট) মো: বায়জীদ বোস্তামি, )-এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই ‘র এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



