স্থানীয় সংবাদ

খুলনায় অনলাইনে জুয়া আসক্ত দিন দিন বেশি আসক্ত হচ্ছে বেকার-তরুনরা

শেখ ফেরদৌস রহমান ঃ অনলাইন জুয়াতে আসক্ত হচ্ছে বেকার তরুণরা। এমনকি এই অনলাইনের জুয়াতে আসক্ত হয়ে জমি, নগদ অর্থ সহ বাড়ীর আসবাবপত্র বিক্রি করছে। এছাড়া টাকা যোগাড় করতে নানা ভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছে জুয়াতে আসক্ত এসব যুবকেরা। দিঘলিয়া বারাকপুর এলাকায় ভুক্তভোগী বলেন, আমার ছোট ভাই হৃদয় গাজী অনলাইন ক্যাসিনো জুয়াতে আসক্ত হয়। আর এই ক্যাসিনো জুয়ার খপ্পরে পড়ে এখন আমাদের পরিবার আজ পথে বসছে। মূলতঃ গেল দুই বছর আগের থেকে সে অনলাইন জুয়াতে অভ্যস্ত হয়েছে। আমরা প্রথমে বুঝতে পারিনি।্ পাশাপাশি সে নিয়মিত ইয়াবা ও গাজাঁ সেবন করে। সারা রাত্র বসে অনলাইনে ক্যাসিনো খেলে। আমার বাবার জমি ছিল ৬ বিঘা। সেএই জমি বন্ধক রেখে টাকা নেয়। এছাড়া নানা বাড়ীর জমি পর্যন্ত বড় মামার কাছে বিক্রি করে টাকা নিয়ে জুয়া খেলে সব হারিয়েছে। এমনকি টাকা দিতে না পারলে আমার বাবা-মাকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিচ্ছে। আমার বাবা-মা ভয়ে তার সব কথা শুনে। এমনকি এলাকাবাসীসহ অনেকে তাকে অনুরোধ করে এই পথ থেকে সরে আসতে। তবে সে একই কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি ভালো হওয়ার জন্য আমি তাকে ব্রাক এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে দিয়েছিলাম সেই টাকাও সে এই অনলাইন জুয়া ক্যাসিনোতে নষ্ট করেছে। আমি বিষয়টি নিয়ে দিঘলিয়া থানায় গিয়েছিলাম তবে কোন কার্যত ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। এখন এভাবে চলতে থাকলে ভবিষ্যত অনিশ্চয়তার দিকে যাবে। এছাড়া কথা হয় খালিশপুরের যুবক পারভেজ এর সাথে তিনি বলেন, এই অনলাইন জুয়া খেলা সহজ বিষয়। আপনার কপালে থাকলে ঘন্টায় বিশ, থেকে পঞ্চাশ হাজার টাকা কোন বিষয়না। আমি এই জুয়া খেলে এখনও লোকশানের মধ্যে আছি। প্রথমে বেশ কিছু উপার্জন হয়েছে। এছাড়া এখন আমি বন্ধ করে দিয়েছি। তবে এই জুয়া খেলে অনেকে গাড়ী, বাড়ীর মালিক বনে গেছে শুনেছি। আপনি প্রতিটি পাড়ায়-মহল্লায় যেয়ে দেখেন অধিকাংশ যুবক এই জুয়াতে আসক্ত। এছাড়া এই অনলাইন জুয়ার সাইটগুলো বেশির ভাগ বিদেশ থেকে পরিচালিত হয়। আর থার্ড পার্টি হিসেবে কিছু অনলাইন মোবাইল ব্যাংকিং কাজে সহযোগিতা করছে। তবে বিষয়টি নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অনলাইন জুয়ার বিষয়টি সাধারণত সিআইডি, সিটিটিসি ও সাইবার বিভাগ কাজ করছে। তবে আমাদের কাছে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। এছাড়া সচেতন পরিবারবর্গ যদি আমাদের অবগত করে যে আমরা ছেলে এই অনলাইন জুয়াতে আসক্ত আমরা দ্রুত রেসপন্স করব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button