স্থানীয় সংবাদ

বাগেরহাটে বিএনপি- জামায়াত সংঘর্ষ ১৫ জন আহত ৬ জন গ্রেফতার

# নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। শনিবার বিকেলে জেলা সদরের বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া বাজারে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জন গুরুতর। আহতদের ফকিরহাট হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। আহতরা হলেন, আজিজ সরদার , পপলু সরদার, সাগর সরদার,আরিচ সরদার, আব্দুর রহমান শেখ, রোমান মোড়ল, জাকির মোড়ল, মিলন মোড়ল, আবুল হোসেন শেখ ও ইমরান মোড়লের নাম পরিচয় জানা গেছে। এদের সকলের বাড়ী বারুইপাড়া ও আড়পাড়া গ্রামে। এ দিকে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহীনি ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় উভয় গ্রুপের ৬ জন দুবৃর্ত্তকে আটক করা হয়। আটক কৃতরা হলেন ওই এলাকার তুহিন পাইক (২৬), আরাফাত হোসেন (২২), মোঃ আব্দুল সালাম(৪৫), সাদ মোড়ল (২১), রবিউল ইসলাম (২৮) ও সুজন মোড়ল (৩০)। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান রবিবার সকালে বলেন বারুইপাড়ার আড়পাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় শনিবার রাতেই মামলা হয়েছে। আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button