দিঘলিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে খাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় গাজীরহাট ইউনিয়নের দরি মহিষদিয়া পশ্চিমপাড়া হালদারের খালে জনৈক ব্যক্তির দেহ ভাসতে দেখে লোকজন উদ্বার করে প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। অজ্ঞাতনামা পুরুষের আনুমানিক বয়স (৪০) বছর। পরে স্থানীয় লোকজন দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশের সুরোতহাল রিপোর্ট তৈরি করে। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা যায় অজ্ঞাতনামা ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। গত শনিবার (১৪ ফেব্রুয়ারী) উক্ত ব্যক্তি উলঙ্গ অবস্থায় ঘোরাঘুরি করলে স্থানীয় এলাকার লোকজন তাকে কাপড় পরিয়ে দেয়। পরবর্তীতে গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারী) ভোরে উক্ত ব্যক্তি হালদারের খালে গোসল করতে নামে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে খালের মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর বিশ্বাস ও গাজীরহাট পলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার জন্য সকল থানায় ছবিসহ ম্যাসেস পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



