স্থানীয় সংবাদ

নগরীতে কেসিসি কনজারভেন্সী বিভাগের কর্মচারির মটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের কনজারভেন্সী বিভাগের কনজারভেন্সী সুপারভাইজার নাজমুল হকের মটর সাইকেল চুরি হয়েছে। ১৪ ফেব্রুয়ারী রাত পৌনে ৮টার সময় নগরীর কেডিএ এভিনিউ খলিল চেম্বার মোড় এলাকা থেকে এ মটর সাইকেলটি চুরি হয়। এ ঘটনায় নাজমুল হক বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় জিডি করা হয়েছে। জিডি তদন্ত করছেন থানার এএসআই হাসান। তিনি বলেন, বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় ম্যাসেস পাঠানো হয়েছে।
ওই জিডিতে উল্লেখ করা হয়, নাজমুল হক পপুলার ডায়গষ্টিক -এর সামনের সড়কে মটর সাইকেলটি রেখে ( যার নং-খুলনা মেট্রো-হ- ১২-৯৩৪০) ভিতরে যান। ব্যক্তিগত কাজ শেষে বের হয়ে এসে দেখেন মাটর সাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এক ভিডিও-তে দেখা হয়, মিস্টি কালারের ফুলহাতার গেঞ্জি পরা এক ব্যক্তি খুব সহজে মটর সাইকেলটির তালা খুলে তা নিয়ে ময়লাপোতার দিকে চলে যান। তবে তার আগে আরো এক যুবককে চা খেতে খেতে চোরের সাথে ইশারায় কথা বলতে দেখা যায়। সোমবার সন্ধ্যা পর্যন্ত মটর সাইকেলটির হদিস মেলেনি বলে নাজমুল জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button