স্থানীয় সংবাদ
এমইউজে খুলনার ইফতার মাহফিল ৭ মার্চ

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ইফতার মাহফিল আগামী ৭ মার্চ (শনিবার) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইউনিয়ননের সহ-সভাপতি মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।



