রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার ঃ রূপসা থানাধীন বাগমারা বাজারের ব্যাংকের ব্যাংকের মোড়ে একটি দোতলায় অবস্থিত রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাসিবের বিরুদ্ধে ২ ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ আটক করেছে। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, হাসিব মাস্টার নামের জনৈক মাওলানা উল্লেখিত স্থানে রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে । বর্তমানে সেখানে ৩০ জন শিশু পড়াশোনা করছে বলে জানা গেছে। ওই প্রতিষ্ঠানটির বয়স মাত্র দেড় বছর। সেখানে রূপসা থানা ধীন রূপালী সী ফুডস মাছ কোম্পানির পিছনে অবস্থিত জাহাঙ্গীর হোসেন এর ৯ বছরের শিশু পুত্র নাঈম হাসান কে গত একমাস ধরে বিকৃত যৌন হয়রানি করে আসছে। এছাড়াও একই এলাকার বশির হোসেনের ছেলে বনি আমিন ( ৮)কে ও যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায় নির্বাচনের কারণে মাদ্রাসা কয়েক দিন বন্ধ থেকে ছিল। ১৬ ফেব্রুয়ারি নাঈম কে মাদ্রাসায় পাঠানোর জন্য তার পরিবার থেকে তাগিদ দেয়া হলে নাঈম হাসান মাদ্রাসায় আসতে অনিচ্ছায় প্রকাশ করে। এক পর্যায় পরিবার থেকে চাপ দেওয়হলে তখন সে তার ফুফুর কাছে তার মাদ্রাসার শিক্ষক দ্বারা সে যৌন হয়রানী হচ্ছে তার ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক সহ বহু লোকের উপস্থিতিতে রূপসা পুলিশ ফাঁড়ির আইসি আকরাম হোসেন সহ পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। ওই সময় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি দৈনিক যশোর বার্তার নিজস্ব প্রতিবেদক এডভোকেট মোল্লা মহববত আলী ও ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক দৈনিক প্রবাহের রূপসা প্রতিনিধি মোঃ বেনজীর হোসেনকে তথ্য সংগ্রহে বাধা প্রদান করা হয়। সংগঠিত এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে দারুন ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনা স্থল সংলগ্ন রূপসা বাসস্ট্যান্ডের ফাড়ির ইনচার্জ আকরাম হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষক হাসিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, অভিভাবকদের অভিযোগের মাদ্রসার শিক্ষক হাসিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীর পরিবার থানায় আসছে। তারা অভিযোগ দায়ের করবেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।


