স্থানীয় সংবাদ

খুলনা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বকুলের জন্য দোয়া

# জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগ #

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ বিজয় ও খুলনা ৩ আসনে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের জয়লাভ করায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের আয়োজনে ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে, দোয়া অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তৃতা করেন মোঃ আলমগীর তালুকদার, শ্রমিক নেতা মোঃ নুরুল হক, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, সৈয়দ মোঃ হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম মোঃ দুলাল শেখ, আব্দুর রাজ্জাক, মোঃ সোবাহান, মোঃ সেলিম, মোঃ আব্দুল মালেক, মোঃ মনির হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ কালাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, শাহিন শিকদার, মোঃ কবীর, মোঃ হারুন অর রশিদ খোকা, মোঃ আলমগীর, মোঃ হেলাল ফরাজি, এস এম আজাদ, অভিজিৎ বিকাশ, মোঃ আরমান, বেলায়েত হোসেন ফারুক, মোঃ নাঈম শেখ প্রমুখ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাক শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজুর রহমান আজাদী ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button