স্থানীয় সংবাদ

নগরীতে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর নিরালা মোড়ে চালককে ছুরিকাঘাতের পর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে নিরালার মোড় এলাকার সেবা ক্লিনিকের পেছনের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মো. আকাশ শেখ (২৭) নামের এক যুবক গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, তর্ক-বিতর্কের একপর্যায়ে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করেন। আকাশের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পিঠের মাঝামাঝি দুই স্থানে, মাথার বাম পাশে এবং শরীরের অন্যান্য অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধ ও আর্থিক লেনদেনসংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এ হামলার সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button