স্থানীয় সংবাদ

খুলনার ১৫টি স্থানে ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এ কার্যক্রমের আওতায় বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা। ফ্যামিলি কার্ডের পাশাপাশি যে কেউ এ পণ্য ক্রয় করতে পারবেন। মঙ্গলবার থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্যগুলো বিক্রি করা হবে। টিসিবি’র সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে নগরীর ১৫ টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্যগুলো বিক্রি করা হয়। স্থানগুলো হচ্ছে- নগরীর বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজার, রূপসা ব্রীজের নীচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গন ও শিল্পকলা একাডেমী। সূত্রটি আরওজানায়, রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হবে। প্রতি প্যাকেজের দাম নির্ধারণ করাহয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন মানুষ পণ্য ক্রয় করতে পারছেন। খুলনা টিসিবি’র আঞ্চলিক পরিচালক মো: হুমায়ুন কবির জানান, সপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ফ্যামেলি কার্ডের বাইরে সাধারণ মানুষ এ পণ্য ক্রয় করতে পারবেন, এক্ষেত্রে কোন কিছুর প্রয়োজন হবে না। ট্রাক সেলে পণ্যের সাথে যুক্ত করা হয়েছে ছোলা এবং আধা কেজি খেজুর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button