মুমিনের দুয়ারে কড়া নাড়ছে ‘মাহে রমজান’

# রহমত, বরকত ও মাগফিরাতের সু-সংবাদ নিয়ে আসছে মাহে রমজান #
# পবিত্র মাহে রমজান ঘিরে মুসলিম উম্মাহর মাঝে চলছে সাজ সাজ রব #
মো. আশিকুর রহমান : মহিমান্বিত, বরকতময়, সংযম ও ধৈর্য, আত্মশুদ্ধি ও নৈতিক প্রশিক্ষনের মাস রমজাজানুল মুবারক। মহান আল্লাহ রব্বুল আলামিনের ফরজ হুকুম পালনে প্রতিবছরই এই পবিত্র ও অত্যন্ত বরকতময় মাসটি আসে মুসলমানদের জীবনকে আত্মশুদ্ধি এবং পাপমুক্ত করার জন্য। মুমিনের দুয়ারে কড়া নাড়ছে ‘মাহে রমজান’, আগামী ১৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) হতে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। মহান ¯্রষ্টার ফরজ হুকুম পালনে মাহে রমজানকে ঘিরে মুসলিম উম্মেহার মাঝে ইতোমধ্যে সাজ সাজ রব বিরাজ করতে শুরু করছে, আহালান-সাহালান, মাহে রমজান বলে মুমিনেরা আসন্ন রমজানকে স্বাগত জানাচ্ছে। ইসলামী নীতি নির্ধারকরা বলছেন, রমজান ইবাদতের বসন্তকাল। এ মাসে ইবাদত-বন্দেগীর সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। রহমত, বরকত ও মাগফিরাতের বারতা নিয়ে আসে রমজান। পবিত্র কোরআন নাজিলের কারণে রমজান হয়েছে সর্বশ্রেষ্ঠ ও মহামান্বিত, এ মাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ইবাদত অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। মানব জাতির কল্যাণ লাভসহ এ মাসে আল্লাহর অফুরন্ত রহমত ও শান্তির বারিধারা বর্ষিত হয়ে থাকে। মহিমান্বিত এ মাসের মাহাত্ম্য ও মর্যাদা অনেক উর্ধ্বে। দীর্ঘ এগারো মাস পর মুমিনের অন্তরে প্রশান্তি ও পাপ মার্জনার জন্যই রমজানের আগমন ঘটে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) নগরীর নগরীর ডাকবাংলা, শিববাড়ী, ফেরীঘাট, নিউমার্কেট, ময়লাপোতা, সাতরাস্তার মোড়, গল্লামারী, নিরালা, জিরোপয়েন্ট, রূপসা, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, রেলিগেট, মানিকতলা, ফুলবাড়ীগেট, শিরোমনি এলাকাসহ স্থানীয় এলাকা ঘুরে বিভিন্ন বয়সী, পেশাজীবি মানুষের সাথে কথা বলে আসন্ন মাহে রমজানের বিষয়ে জানা গেছে নানা প্রতিক্রিয়া। একই সাথে মাহে রমজানের গোটা মাস আল্লাহর নৈকট্য অর্জন ও কিভাবে এ মাসে জাগতিক কর্মকা- পরিচালিত করা উচিৎ, সে বিষয়েও একাধিক আলেম ওয়ামা তাদের মূল্যমান পরামর্শ প্রদান করেছেন।
এ বিষয়ে মো. সোহেল রানা বলেন, রমজান আসছে, খুব খুশি লাগছে। একটা দিন পড়েই শুরু হচ্ছে মাহে রমজান। রমজানের বিশেষ z



