স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট, নগদ অর্থ জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর অভ্যন্তরে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮’ এর আওতায় মঙ্গলবার দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে খুলনার গল্লামারী মৎস বাজার মুরাদ শেখ কে ওজন ও পরিমাপে কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ২ হাজার টাকা অর্থদ- প্রদান করেন,গল্লামারী মৎস বাজার আব্দুল আউয়ালকে ওজন ও পরিমাপে কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করেন,গল্লামারী বাজার জুয়েল (মিট শপ) কে প্রতিপাদন ও স্ট্যাম্প যুক্তকরণ না করে ওজনযন্ত্র ব্যবহার ও সংরক্ষণ করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এর ৩২/৪৮ ধারা অনুযায়ী দেড় হাজার টাকা অর্থদ- প্রদান করেন,সাউথ সেন্ট্রাল রোড চার্মি সুপার শপ-কে মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত কতিপয় পণ্য মোড়কজাতকরণ ও বিপনন করায় পণ্য ‘মোড়কজাতকরণ বিধিমালা ২০২১’ ও ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫হাজার টাকা অর্থদ- প্রদান করেন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজওয়ানুর রশিদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো: আব্দুল মান্নান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী দায়িত্ব পালন করেন। জনসাধারনের ভোগান্তি লাগবে বিএসটিআই’র এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button