দৌলতপুর মহাসিন মহিলা কলেজ সভাপতি শেখ কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : দৌলতপুর মহাসিন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও দৌলতপুর ৫নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান হাইকোর্ট বিভাগের নির্দেশ অনুযায়ী পুনরায় দায়িত্ব ফিরে পাওয়ার পরে মঙ্গলবার (১৭ ফেব্রয়ারী) বেলা সাড়ে ১১ টায় কলেজ প্রাঙ্গণে আসলে শিক্ষক প্রতিনিধি,শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহফুজার রহমানসহ শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময়ে শিক্ষাগনসহ সকলের মধ্যে আনন্দমুখর একটি পরিবেশের সৃষ্টি হয়।এ সময় সভাপতি শিক্ষকগন ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। দৌলতপুর মহাসিন মহিলা কলেজের সভাপতি শেখ কামরুজ্জামান বলেন, এই অঞ্চলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর মহাসিন মহিলা কলেজ’র অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অনিয়ম যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই শিক্ষা প্রতিষ্টান কে এ অঞ্চলের মডেল হিসেবে আমি গড়ে তুলতে চাই। ৫ আগস্ট এর পরে দায়িত্ব গ্রহণের পরে শিক্ষা প্রতিষ্ঠানটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা,দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। সেখানে সফলকাম হয়েছি। অর্থ আত্মসাৎ এর সাথে জড়িত প্রাক্তন অধ্যক্ষ আব্দুল লতিফ বর্তমানে কারাগারে রয়েছেন। আমরা সকলে মিলে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করি। কলেজে জবাবদিহিতা এবং সত্যের পথে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শিক্ষক প্রতিনিধিরা বলেন,তার (শেখ কামরুজ্জামান) মতো একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বড় প্রয়োজন। অনিয়ম ও দূনীতির বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা নিয়েছেন। আমরা তাকে সাধুবাদ জানাই।এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আয়েশা সিদ্দীকা আল আশরাফী, মোহাম্মদ জখল আলম,মোঃ ইব্রাহিম শেখ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাধবকৃষ্ণ মন্ডল, সিনিয়র শিক্ষক ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ জাকির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান মোস্তফা মনোয়ার রাসেল,বাংলা বিভাগীয় প্রধান শিখা রানী মন্ডল,গার্হস্থ অর্থনীতি বিভাগের প্রধান শর্মিলা সুলতানাসহসকল শিক্ষকগণ ও কর্মচারীগণ।উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত বিভাগে ২০২৫ সালের লিখিত ২১৩৯৭ নং আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলাম’র বেঞ্চ ৯ ফেব্রুয়ারি ২০২৬ আদেশ জারি করেন।



