স্থানীয় সংবাদ

দৌলতপুরে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : আসন্ন মাহে রমজানুল মুবারক ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দৌলতপুর বাজার বণিক সমিতি (রেজি নং -২৫১০) এর নিজস্ব কার্যালয়ে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের বেচাকেনার সুরক্ষা ও আইন শৃঙ্খলার সার্বিক বিষয় দৌলতপুর থানা অফিসার ইনচার্জের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, দৌলতপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আসলাম, সাধারণ সম্পাদক নান্নু মোড়ল, সহ-সভাপতি মো: হিরা বাবু, সিনিয়র সহ সম্পাদক মোঃ পলাশ শেখ, সহ-সম্পাদক এম এম শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, কোষাধক্ষ্য মো: আজিজুর রহমান, প্রচার সম্পাদক ইকবাল হোসেন ডলার, ক্রীড়া সম্পাদক মোঃ আকাশ হোসেন, কার্যনির্বাহী সদস্য মো: হিরু শেখ, ব্যবসায়ী অশোক কর, ফাড়ি ইনচার্জ মো.জাকিরুল ইসলাম সহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ। মতবিনিময়কালে দৌলতপুর থানা ওসি জানান, আসন্ন মাহে রমজানুল মুবারক ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে এলাকায় কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা-, চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে বলে আশ্বস্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button