স্থানীয় সংবাদ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সদর থানা বিএনপি’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে খুলনা সদর থানা বিএনপি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়নে উন্নীত করার জাতীয় স্বপ্ন বাস্তবে রূপদান করা সম্ভব হবে। তারেক রহমানের দিকনির্দেশনায় নবগঠিত মন্ত্রী পরিষদ উন্নয়নশীল নতুন বাংলাদেশ গড়তে বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের এক অদম্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে অভিনন্দন বার্তায় প্রত্যাশার কথা জানিয়েছে খুলনা সদর থানা বিএনপি নেতৃবৃন্দ। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন বার্তায় বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার (তারেক রহমান) অনন্য ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের অধিক আসনে যে অভূতপূর্ব ও ভূমিধস বিজয় অর্জন করেছে। খুলনা সদর থানা বিএনপি’র পক্ষ থেকে আপনাকে ও বিএনপি’র সকল নবনির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের জানাই আন্তরিক প্রাণঢালা অভিনন্দন।’ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ দেশের আপামর জনতা যে গণরায়ের প্রতিফলন ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। আপনার এই বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক ও শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়া সংসদীয় আসন খুলনা-৪ আজিজুল বারী হেলাল, খুলনা-৩ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-৫ আলী আসগর লবী, ও খুলনা-১ আমীর এজাজ খানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের আর্থ সামাজিক উন্নয়ন প্রল্পের সঙ্কট নিরসন, আইন শৃঙ্খলার উন্নতি ও সামগ্রিক অর্থনীতিকে আরো গতিশীল করবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। আমরা নতুন সরকারের নেতৃত্বে একটি স্থিতিশীল, উদ্ভাবনী এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রত্যাশা করি, যেখানে বিনিয়োগকারীরা নির্ভয়ে কাজ করতে পারবেন এবং বাংলাদেশ আরো অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বিবৃতি দাতাগন, সদর থানা বিএিনপির সভাপতি, কে এম হুমায়ূ কবীর, সাধারণ সম্পাদক, মোল্লা ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button