বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা ইউনিয়ন মহিলা বিভাগের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা ইউনিয়ন মহিলা বিভাগের এক কর্মী সমাবেশ মঙ্গলবার বিকাল ৩টায় যুগ্নিপাশায় অনুষ্ঠিত হয়। মাহমুদা আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। আরো বক্তব্য রাখেন ডক্টর মাওলানা আজিজুল হক,আলি আকবর মোড়ল,মাষ্টার মফিজুল ইসলাম, কামরুন্নাহার আতিয়া,ইমরান হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ, আলম মোল্যা প্রমুখ। অন্যদিকে ফুলতলা উপজেলা কার্যালয়ে জামায়াতে ইসলামী দামোদর আটনম্বর ওয়াওয়ার্ল্ডের নির্বাচন উত্তর মহিলা সমাবেশ আজ সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। আরো উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা,শেখ মুহাম্মদ আলাউদ্দিন শাব্বির আহমেদ, আব্দুল আজিজ,ইমরুল কায়েস নিথু,মাওলানা মোস্তাফিজুর রহমান, সরদার আবুল কালাম প্রমুখ। অনুরূপ কর্মী সমাবেশ আজ সন্ধ্যা ৭টায় তাজপুর মোল্লা বাড়িতে অনুষ্ঠিত হয়। আবু ফয়সালের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। আরো উপস্থিত ছিলেন শাহজাহান মোল্লা, ডক্টর আজিজুল হক, নুর ইসলাম বাবুল, আব্দুর রহমান প্রমুখ।



