স্থানীয় সংবাদ

কুয়েটে গ্রেড-১৯ ও ২০ তম কর্মচারীবৃন্দের ‘চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গ্রেড-১৯ ও ২০ তম কর্মচারীদের জন্য “চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সভাকক্ষে প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে কর্মচারীদের জন্য পেশাগত আচরণ ও বিধিমালা বিষয়ে সঠিক জ্ঞান থাকা অপরিহার্য। এই প্রশিক্ষণ কর্মচারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। দিনব্যাপী এই প্রশিক্ষণে দুটি কারিগরি অধিবেশন পরিচালনা করা হয়। প্রথম অধিবেশনে ‘চাকুরী বিধি’, ‘আচরণ ও শৃঙ্খলা বিধি’ এবং ‘দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে আলোচনা করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা। দ্বিতীয় অধিবেশনে ‘সময়ানুবর্তিতা’ এবং ‘ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গ্রেডের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button