স্থানীয় সংবাদ

মহান শহিদ দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা আজ

খবর বিজ্ঞপ্তি ঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি সকাল নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: শহিদ মিনার, মাধ্যম: উন্মুক্ত, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: প্রভাতফেরি, মাধ্যম: জল রং ও প্যাস্টেল রং, গ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: ভাষা আন্দোলন, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, বিষয় ও মাধ্যম উন্মুক্ত। একই দিনে সকাল ১০টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস বিষয়ক যে কোন ছড়া/কবিতা (প্রথম আট লাইন)। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: একুশের কবিতা, আল মাহমুদ (প্রথম ১২ লাইন) এবং গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ শ্রেণি, বিষয়: কোন এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহ (প্রথম ১৬ লাইন)। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার ক্ষেত্রে শিশু একাডেমি শুধু কাগজ সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের সাথে আনতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button