সড়ক দুর্ঘটনায় আহত মীরেরডাঙ্গার বাদল হাওলাদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা যশোর মহাসড়কে শিরোমণি লিন্ডা ক্লিনিকের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মীরেরডাঙ্গার বাদল হাওলাদার (৩০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। নগরীর খান জাহান আলী থানাধীন মীরেরডাঙ্গার বাদল হাওলাদার মোটরসাইকেল ফুলতলার দিকে যাওয়ার পথে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টায় মোটর সাইকেল দূঘটনায় আহত হয়। স্থানীয়রা আহত বাদলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত বাদলের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তৎক্ষনিক আহত বাদলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ফেব্রুয়ারি বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় বাদল হাওলাদার মৃত্যুবরণ করে। মরহুমের জানাযার গতকাল আসরবাদ মরহুমের বাসভবন সংলগ্নে অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন নরডিকস্ উডস লিমিটেড মসজিদের ইমাম মুফতি শাকুর। জানাযা শেষে তাকে মহেশ্বরপাশা সরকারি কবরস্থানে দাফন করা হয়। জানাযা এবং দাফনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



