স্থানীয় সংবাদ
রঙমহল ফর ইয়ুথের যুব নেতৃত্ব প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ রঙমহল ফর ইয়ুথের আয়োজনে ৩ মাসব্যাপী ইউথ লিডারশিপ এন্ড কমিউনিটি অ্যাকশন ট্রেনিং কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় খুলনার রূপান্তর ট্রেনিং সেন্টারে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উন্নয়ন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, যুব প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের অতিথিরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা জাহান শিলু, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম সাইফুল ইসলাম, জেজেএস-এর প্রতিনিধি চিশতী প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।



