স্থানীয় সংবাদ

ফকিরহাটে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদরের বিশ^রোড মোড়ে পন্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় প্রান হারিয়েছেন হাসিব মোল্লা (২৫) নামের একজন ইলেকট্রিশিয়ান। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে নিহত হাসিব মোল্লার মৃতদেহ উদ্ধার ও কাভার্ডভ্যানটিকে আটক করে। নিহত হাসিব মোল্লা উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে। ফকিরহাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, বিশ^রোড মোড়ে একটি কাভার্ডভ্যানের চাপায় হাসিব মোল্লা নামের একজন পথচারী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button