দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম করলো দুবৃর্ত্তরা

# ওই ঘটনায় দৌলতপুর জুয়েলারি ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন #
# ইতোমধ্যে তদন্তসহ দোষীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ #
স্টাফ রিপোর্টার/খুমেক প্রতিনিধি : খুলনা মহানগরীর দৌলতপুরস্থ দত্তবাড়ী এলাকার নিশাত কমপ্লেক্সের শুভ জুয়েলার্সের মালিক জুয়েলারি ব্যবসায়ী সুব্রত অধিকারী (৫২) এবং তার পুত্র রিজু অধিকারীকে বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাতে বাড়ী ফেরার পথিমধ্যে দৌলতপুর (দিবা-নৈশ্য) কলেজ সংলগ্ন শরীফ আমজাদ সড়ক এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। দুবৃর্ত্তদের মারাত্বক আঘাতে গুরুতর জখম জুয়েলারি ব্যবসায়ীর পুত্র রিজু অধিকারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দৌলতপুর নিশাত কমপ্লেক্সসহ ওই এলাকার জুয়েলারি ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে, পাশাপাশি ওই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জুয়েলারি ব্যবসায়ী ও তার পুত্রকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারেও কাজ করছে পুলিশ বলে সুত্রে জানা গেছে। ওই ঘটনায় আহত সুব্রত অধিকারী মুঠোফোনে সাংবাদিকদের জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাত ১২ টার কিছু সময় পর দোকান বন্ধ করে স্ত্রী এবং ছেলেকে নিয়ে স্কুটি’তে করে পাবলা নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দৌলতপুর (দিবা-নৈশ্য) কলেজ সংলগ্ন শরীফ আমজাদ সড়ক পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন স্কুটি’র সামনে এসে বলে আপনাদের টাকা পড়ে গেছে। আরেকটি মোটরসাইকেলে তিনজন স্কুটি’র পিছনে অবস্থান নেয়। এ সময় স্কুটি সেখানে থামা মাত্র দুবর্ৃৃত্তরা আমাকে এবং আমার ছেলেকে কোপাতে থাকে। আমি ও আমার পুত্র মারাত্বক জখম অবস্থায় স্ত্রীসহ আমাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্বৃত্তদের কোপের আঘাহেত আমার ছেলের অবস্থা গুরুতর হওয়ার দরুন উন্নত চিকিৎসার জন্য ঢাকা রওনা হয়। বর্তমানে আমার ছেলে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছে, তার হাতের শিরার রক্তনালী কেটে গেছে। ইতোমধ্যে তার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। এছাড়া আমার পিঠেও দুবৃর্ত্তদের কোপ লাগে। এ বিষয়ে দৌলতপুর জুয়েলারি সমিতির সভাপতি সুভাষ রায় সাংবাদিকদের জানান, ‘ সুব্রতের উপর হামলা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা কতটুকু নিরাপদ যে, বাড়ীতে ফেরার পথে আমাদের উপর হামলা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে দৌলতপুর জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা জুয়েলারি ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ওই ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে দৌলতপুর জুয়েলারি সমিতির সাঃ সম্পাদক অশোক কুমার কর জানান, সুব্রত অধিকারী বাড়ী যাওয়ার পথে তার এবং তার ছেলের উপর হত্যার উদ্দেশে হামলার ঘটনা অত্যন্ত দুঃখ জনক। ওই ঘটনায় আমরা জুয়েলারী ব্যবসায়ী সমিতি উদ্বিগ্ন আমাদের নিরাপত্তা নিয়ে। ওই ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, যেহেতু অজ্ঞাত হামলাকারীরা টাকা পয়সা কিংবা তাদের কাছে থাকা মালামাল কিছুই কেড়ে নেয়নি। সেহেতু মনে হচ্ছে এটি কোন ছিনতাইয়ের ঘটনা নয়। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টাসহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে ঘটনাটি নিয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। ঘটনার সঙ্গে জড়িদের শণাক্তের পাশাপাশি গ্রেপ্তারে কাজ চলছে। যেহেতু ভিকটিমরা ঢাকায় চিকিৎসাধীন আছেন, তারা এসে অভিযোগ দিলে সে মোতাবেক পদক্ষেপ গ্রহন করবো।


