স্থানীয় সংবাদ
নগরীর ফেরিঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কর্মচারি দগ্ধ

স্টাফ রিপোর্টারঃ নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোডে জনবসতি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাব্বী (১৮) নামের একজন কর্মচারি দগ্ধ হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে ফেরিঘাট ৩ দেবেন বাবু রোডস্থ নিজ দোকানের ভিতরে এ ঘটনা ঘটে। তবে দোকান মালিক রফিক বলেন, গ্যাসের চুলা মেরামত করার জন্য এ বিস্ফোরণেল ঘটনা ঘটে। কর্মচারি রাব্বী হাতে ও ঘাড়ে দগ্ধ হয়েছে। তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী অভিযোগ করেছেন, এ গ্যাসের দোকানের সাথেই লোকজনের বাড়িঘর। তারা সব সময় আতংকের মধ্যে থাকে। সোনাডাঙ্গা থানার ওসি বিষয়টি অবগত হলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি।



