স্থানীয় সংবাদ

নগরীতে যুবককে কুপিয়ে ৩০ হাজার টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টারঃ নগরীতে সালাম গাজী (৩৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স গলির সামনে হাওড়া ব্রিজের ওপর এ হামলা চালায় দুর্বৃত্তরা।সালাম গাজী নগরীর লবণচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা ইব্রাহীম গাজীর ছেলে। হামলাকারীরা তার ডান হাতে দুটি কোপ দিয়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় দু’জন হামলাকারী অতর্কিত আক্রমণ চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, মাদকের টাকার বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং একই এলাকার আরেকটি চক্রের সদস্যদের হাতে তিনি হামলার শিকার হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button