স্থানীয় সংবাদ

অগ্রণী ব্যাংক পিএলসি-র খুলনা কর্তৃক মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি, খুলনা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। গত ২১শে ফেব্রুয়ারী সকালে খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক জনাব এস. এম. ইস্রাফিল হোসেনের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জি. এম. সিরাজুল ইসলাম, স্যার ইকবাল রোড কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক তাপসী রানী, ক্লে রোড কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক জনাব আহসান হাবিব মুকুলসহ অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় খুলনা থেকে শুরু হয়ে একটি মিছিলের মাধ্যমে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সমাপ্ত হয়। এই কর্মসূচির মাধ্যমে অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা শাখা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে এবং বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ভাষা শহীদের প্রতি নগর যুবদলের শ্রদ্ধা নিবেদন উক্ত কর্মসূচিতে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এর নেতৃত্বে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button