স্থানীয় সংবাদ

বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনার আটরা মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের মিরেরডাঙ্গা ও শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত বেসরকারি এ্যাযাক্স জুট , সোনালী, মহাসেন, জুটি স্পিনার্স, আফিল জুটমিল ও হুগলি বিস্কুট কোম্পানি সহ বন্ধকৃত সকল মিল চালু আংশিক চালু মিল পূর্ণ চালু ও শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে গতকাল সকাল ১১টায় গফ্ফার ফুড মোড়ে এক সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মহসেন জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাসূল খানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এ্যাযাক্স জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, মিহির রজ্ঞন বিশ^াস প্রমুখ। সভা থেকে আগামী ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button