স্থানীয় সংবাদ
পবিত্র রমজানে দ্রব্যের মূল্য পর্যবেক্ষণের লক্ষ্যে নগরীর বয়রা বাজার ও নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার পরিদর্শন

# কেসিসির উদ্যোগ #
খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পর্যবেক্ষণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার সকালে নগরীর বয়রা বাজার ও নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার পরিদর্শন করা হয়। কেসিসি’র পরিদর্শন টীমের পক্ষ থেকে নিত্যপণ্যের বাজার দর বিষয়ে ব্যবসায়ীদের নিকট খোঁজ-খবর নেয়া হয় এবং পবিত্র রমজানে অহেতুক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করে সততার সাথে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। একই সাথে দোকানে প্রতিটি পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেয়া হয়। কেসিসি’র ভেটেরিটারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, সহকারী বাজার সুপার মো: লিয়াকত হোসেনসহ ইন্সপেক্টরগণ এ সময় উপস্থিত ছিলেন।



