স্থানীয় সংবাদ

নির্বাচিত সরকার ও বিএনপি’র বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী সম্পর্কে জনগনকে প্রতিনিয়তই সজাগ রাখতে হবে

# খুলনা জেলা বিএনপি’র ৬ মার্চ ইফতার মাহফিল সফলে উপ-কমিটি গঠন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, প্রায় দেড় যুগ পর বাংলাদেশের জনগন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার পেয়ে গণতন্ত্রের স্বাদ উপভোগ করছে। বিএনপি’র নিরঙ্কুশ বিজয় মূলত: বাংলাদেশের জনগনেরই বিজয়; মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বাধীন জনগনের সরকার এবং বিএনপি’র বিরুদ্ধে মিথ্যাচার করতে একটি গোষ্ঠি সরব। জনগনের ভোটে নিরঙ্কুশ বিজয়ে নির্বাচিত সরকার ও বিএনপি’র বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী সম্পর্কে জনগনকে সর্বদাই সজাগ রাখতে হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী বিতর্কিত কোনো কাজে জড়িয়ে পড়লে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কোনোভাবেই কালিমালেপন চেষ্টার সুযোগ কাউকে দেয়া হবে না। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিবছরের ন্যায় মাহে রমজানে খুলনার সম্মানিত নাগরিকবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল সফলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ রমজান (৬ মার্চ) খুলনা ক্লাব মিলনায়তনে খুলনা জেলা বিএনপি’র ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইফতার মাহফিল সর্বাত্মক সফলে জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে অর্থ ও ক্রয় কমিটিসহ যুগ্ম-আহবায়কদের সমন্বয়ে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু আরও বলেছেন, ইফতার মাহফিলকে কেন্দ্র করে কোথাও কোনো চাঁদাবাজীর অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পূর্ব পর্যন্ত বটবাহিনীর অপপ্রচারের প্রধান হাতিয়ার ছিল বিএনপি’র বিরুদ্ধে সীমাহীন মিথ্যাচার। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বটবাহিনী তাদের অপতৎটপরতা অব্যাহত রেখেছে। গ্রাম-গঞ্জের তৃণমূল জনগোষ্ঠিকে বটবাহিনীর অপপ্রচার থেকে সতর্ক রাখার দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ের সৈনিক বিএনপি নেতাকর্মীদের। একই সাথে সরকারি দল ভেবে নিজেদের ¯্রােতে গাঁ না ভাসিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, কেন্দ্র থেকে খুব শিগগরিই দল পূনর্গঠনের নির্দেশ আসতে পারে। দলের প্রতি অতীতের ত্যাগ, পরীক্ষা ও নির্যাতনের মূল্যায়ন করা হবে। এছাড়া কোনোভাবেই দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে না, বেঈমানদের জায়গা হবে না বিএনপিতে। ত্যাগী, পরিশ্রমী ও ডেডিকেট নেতাকর্মীদের মূল্যায়ন করে জেলা বিএনপি পুনবিন্যাস করা হবে। ইফতার মাহফিল সফলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন তিনি। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, মো. আনিসুর রহমান, শেখ আজগর আলী, নাসমুস সাকির পিন্টু, জিএম রফিকুল হাসান, আরিফুর রহমান আরিফ, ইলিয়াস মল্লিক, মল্লিক আব্দুস সালাম, মনির হাসান টিটো, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, এমএ হাসান, আশরাফুল ইসলাম নূর, আসাফুর রহমান পাইলট, মোল্লা রিয়াজুল ইসলাম ও মো. আছাফুর রহমান, মুর্শিদুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক মো. এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব মো. ফারুক হোসেন, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রকিব মল্লিক, তেরখাদার হাবিবুর রহমান হাবীব, চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক মো. মোজাফফার হোসেন ও সাবেক সদস্য সচিব আল আমিন সানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এড. সেতারা সুলতানা, জেলা শ্রমিকদলের সদস্য সচিব খান ঈসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা জাসাস’র সদস্য সচিব এমডি আজাদ আমিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. জাবীর আলী, মোল্লা আইয়ুব হোসেন প্রমুখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button