মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে কেইউজের আলোচনা ও পুস্পর্পন

খবর বিজ্ঞপ্তি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) পক্ষে শহীদ মিনারে পুস্পর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি দিনগত রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পর্পণ করা হয়। একুশে ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় শহীদ দিবসের তাৎপর্য নিয়ে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেইউজের সিনিয়র সদস্য দেবব্রত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো হেদায়েৎ হোসেন, কেইউজের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দফতর সম্পাদক সাগর সরকার, সাবেক সহ সভাপতি মো: জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, সাবেক প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নুর হাসান জনি, সদস্য সুনীল দাস, কামরুল আহসান, আল মাহমুদ প্রিন্স, হাসানুর রহমান তানজির, রিংটন ম-ল, মেহেদী মাসুদ খান, রায়হান মোল্লা, এজাজ আলী, শশাংক স্বর্নকার, ইমাম হোসেন সুমন প্রমুখ। এর আগে রাতে শহীদ মিনারে পুস্পর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মো: হেদায়েৎ হোসেন মোল্লা, কাজী শামীম আহমেদ, বাবুল আক্তার, সুনীল দাস, আবু হেনা মোস্তফা জামাল পপলু, প্রবীর বিশ্বাস, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, রুহুল আমিন, সাগর সরকার, সোহেল হোসেন প্রমুখ।



